Resources
Nafiz Iqbal · 12 November 2026
ভিডিও এডিটিংয়ের সবচেয়ে বেশি সময় যায় প্ল্যানিংয়ে। এই একটা AI প্রম্পটে স্ক্রিপ্ট সাজানো, কাট পয়েন্ট, B-roll আইডিয়া আর প্রথম ৩ সেকেন্ডের হুক — পুরো এডিটিং প্ল্যান তৈরি। প্রম্পটটা হুবহু দিয়ে দিলাম।

ভিডিও এডিটিং শিখতে গিয়ে সবচেয়ে বেশি সময় যায় আসলে এডিটিংয়ে না, প্ল্যানিংয়ে — কোথায় কাটব, কোথায় B-roll বসাব, প্রথম ৩ সেকেন্ডে কী দেখাব। এই লেখায় একটা তৈরি AI প্রম্পট দিলাম, যেটা যেকোনো AI চ্যাট টুলে কপি-পেস্ট করলেই আপনার স্ক্রিপ্ট অনুযায়ী পুরো এডিটিং প্ল্যান সাজিয়ে দেবে।
প্রম্পটে আপনার ভিডিওর বিষয়, সময়সীমা আর স্ক্রিপ্টটা বসিয়ে দিলে AI চারটা জিনিস সাজিয়ে দেয়: কোন অংশ কাটতে হবে, কোথায় B-roll বসবে, কোথায় টেক্সট বা জুম ইফেক্ট দিতে হবে, আর ভিডিওর প্রথম ৩ সেকেন্ডের হুক কী হবে। ফলে এডিটিং সফটওয়্যার খোলার আগেই পুরো রোডম্যাপ হাতে থাকে।
"তুমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর। আমার ভিডিওর বিষয়: [বিষয়]। সময়সীমা: [মিনিট]। এই স্ক্রিপ্টটাকে (নিচে দিলাম) সাজিয়ে দাও: ১) কোন অংশ কাটব, ২) কোথায় B-roll বসাব, ৩) কোথায় টেক্সট/জুম ইফেক্ট দেব, ৪) প্রথম ৩ সেকেন্ডের হুক কী হবে। স্ক্রিপ্ট: [এখানে স্ক্রিপ্ট]"
ফ্রি এডিটিংয়ের জন্য CapCut (https://www.capcut.com) আর Canva (https://www.canva.com) — দুটোই ফ্রি শুরু করা যায়। আর হ্যাঁ, আমার Facebook পেজের EDIT পোস্টটায় EDIT লিখে কমেন্ট করলেই এই প্রম্পটটা আপনার inbox-এ পাঠিয়ে দেওয়া হবে।
নতুন পোস্ট আর প্রযুক্তি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর সবার আগে ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।